জাতীয় সংবাদ

জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রবাহ রিপোর্ট ঃ জামায়াতপন্থি ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে ১৭ জন আইনজীবী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পদত্যাগকারীদের মধ্যে সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পদত্যাগকারী ডিএজিরা হলেন, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এএজিরা হলেন, ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button