বিনোদন

পেনাল্টি মিসের পর মেসির রেকর্ড : ট্রলকারীদের কড়া বার্তা নাদিয়ার

প্রবাহ রিপোর্ট ঃ বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে পেনাল্টি থেকে গোল করতে না পারায় সামাজিকমাধ্যমে নানা ট্রলের মুখে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেই সমালোচনার জবাব তিনি দিয়েছেন মাঠেই। ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডও গড়েছেন এই ফুটবল মহাতারকা। মেসির এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী নাদিয়া আহমেদ। সামাজিকমাধ্যমে মেসিকে নিয়ে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘গোল করতে আমাদের পেনাল্টির প্রয়োজন হয় না। সর্বকালের সেরা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।’ এদিকে, নাদিয়া নিজের একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি বলেন,আর কোন কথা হবে! লিওনেল মেসি, ভামোস আর্জেন্টিনা। নাদিয়ার এই মন্তব্যকে অনেকেই দেখছেন মেসির পেনাল্টি মিস নিয়ে হওয়া ট্রলের সরাসরি জবাব হিসেবে। কারণ ম্যাচে পেনাল্টি থেকে ব্যর্থ হলেও খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে শেষ পর্যন্ত দুটি গোল করেছেন মেসি। ফলে সমালোচকদের মুখ বন্ধ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব নাদিয়া আহমেদ। শুধু সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েই নয়, তিনি সরাসরি মাঠে বসেও আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন। আর্জেন্টিনার প্রথম ম্যাচে গ্যালারি থেকে প্রিয় দলের খেলা দেখার অভিজ্ঞতার ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী। এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ আরও বেড়েছে। আর সেই আনন্দে শামিল হয়ে নাদিয়া আহমেদও জানিয়ে দিলেন, পেনাল্টি মিস নয়, ইতিহাস গড়া মেসিকেই মনে রাখবে ফুটবল বিশ্ব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button