কেসিসির গাড়ী দুর্ঘটনায় দু’ জন আহত

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের গাড়ী দুঘটনায় চালকসহ দু’ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর পাওয়ার হাউজমোড়স্থ ক্লে ট্যাংক গ্যারেজে এ ঘটনা ঘটে। এতে করে গ্যারেজের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, কেসিসি এক্সেভেটর নিয়ে চালক ক্লে ট্যাংক গ্যারেজে প্রবেশ করার সময় গেটেই দুর্ঘটনা ঘটে। গ্যারেজের ভিতর থেকে বাইরে আসার জন্য ভ্যান গাড়ীসহ রওনা দেন পরিচ্ছন্ন কর্মী সুভাষ। এক্সেভেটর চালক হাইড্রোলিক ব্রেক ঠিক রাখতে না পারলে পরিচ্ছন্ন কর্মী সুভাষকে আঘাত হানে।এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। সুভাষ মারা গেছে ভেবে চালক হাবিবুর রহমান মিলন গাড়ী থেকে দ্রুত নেমে দৌড়ে পালাতে গিয়ে তিনিও আহত হন। উভয়কে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কেসিসির উপসহকারি প্রকৌশলী (যান্ত্রিক) সেলিমুল আজাদ বলেন। তিনি বলেন, গাড়ীর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে তা গ্যারেজের প্রবেশ গেট থেকে সরিয়ে নেয়া হবে। একটি সূত্র জানায়, এক্সেভেটর চালক মিলন একই চারটি গাড়ী চালন। কিন্তু কেসিসির গ্যারেজ শাখার অনেক দক্ষ চালক বেকার সময় নস্ট কররেছন। এর পিছনে তেল চুরির সিন্ডিকেট রয়েছে বলে সূত্রটি জানায়। এই গাড়ি চালিয়ে তিনি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। কেসিসির সচিব মোঃ রেজা রশীদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।



