সাংবাদিক রায়হান মোল্লার উপর হামলায় খুলনা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রায়হান মোল্লার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যায়ের প্রতিবাদ করায় নগরীরর ইকবাল নগর এলাকার ৮-১০ জন সন্ত্রাসী সাংবাদিক মোঃ রায়হান মোল্লার উপর হামলা চালায়। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।



