স্থানীয় সংবাদ

খালিশপুর থানা পুলিশের সন্ত্রাসী মাদক ব্যবসায়ি আটকে অভিযান অব্যহত

# দশ দিনে আটক ৭৮ #

স্টাফ রিপোর্টার ঃ কেএমপি’র খালিশপুুর থানা পুলিশের বিশেষ অভিযানে গেল দশ দিনে খালিশপুরের বিভিন্ন এলাকায় অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামী সহ ৭৮ জনকে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়েছে মেগার মোড় এলাকার তালিকাভুক্ত ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোহেল উজ¦লকে আটক করে। পাশাপাশি খালিশপুর হাউজিং পুরাতন কলোনী এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত ১৭ মামলার আসামী মনিরুল ইসলাম মন্ডলকে আটক করে । এছাড়া মাদক ব্যবসায়ি একাধিক মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রকিকে আটক করা হয়। এছাড়া নিয়মিত মাদক নির্মুলে অভিযানে মাদক ব্যবসায়ীদের মাদকসহ আটক অভিযানের কার্যক্রম চলমানের মধ্যে ২০ শে জুন ভোর চারটায় এএসআই (নিঃ) শেখ শাহীন ভোর সাড়ে চারটায় খালিশপুর বৈকালী বাজার এলাকা হতে জায়েদ ইবনে সাবিদ নামে এক মাদককারবারীর চলাফেরা সন্দেহজনক হলে মাদক ব্যবসায়িকে চ্যালেঞ্জ করে এ সময়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে জাপটে ধরে পকেট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে বিষয়টি নিয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ এস,এম জাবীদ হাসান বলেন, কেএমপি’র কমিশনার স্যারের নির্দেশনায় ও কেএমপি’র ডেপুটি কমিশনার (উত্তর )সুদর্শন স্যারের দিক নির্দেশনায় আমাদের মাদক উদ্ধার, তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটক অভিযানের কাজ চলমান আছে। গেল ১০ দিনে ৭৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আমরা রাত্রীকালিন টহল জোরদার করেছি। এমনকি বিভিন্ন এলাকায় পুলিশিং কমিটির মাধ্যমে অভিভাবকদের সচেতনতা কার্যক্রম চলছে। খালিশপুর থানায় কোন মাদক ব্যবসায়ি, সন্ত্রাসী চাদাবাজ ভুমি দস্যূতা চলবেনা। খালিশপুর থানায় সব সময়ে জন সাধারণের নিরাপত্তা নির্বিঘেœ সেবা নিশ্চিতকরণে আমরা প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান আছে। কোন ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের বিশেষ নজরদারি আছে। এছাড়া আমি সকলের প্রতি আহবান করব আপনার এলাকায় কোন ধরনের সমস্যা বা সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button