সাংবাদিক রায়হানের উপর হামলার ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই : আসামীরা অধরা!

# পুলিশ বলছে : আসামী গ্রেপ্তারে অভিযান চলছে #
# আসামী গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক মহলে ক্ষোভ #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর ইকবাল নগরে পৈত্তিক সম্পত্তির বিরোধের জেরে একদল সংঘবদ্ধ সস্ত্রাসী খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লাসহ তার স্বজনদের উপর হামলা চালায়। ওই ঘটনায় মঙ্গলবার (২৩ জুন) সকালে আতাউর রহমান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৩)। মামলার আসামীরা হলেন- খুলনা সদর থানা এলাকার বাসিন্দা ১. মৃত: আব্দুল মতিন মোল্যার পুত্র আব্দুল কুদ্দুস মোল্যা (৭০), ২. একই এলাকার বাসিন্দা মৃত মুজিবর রহমানের পুত্র মোঃ মাসুদুর রহমান রিংকু (৫০), ৩. একই এলাকার বাসিন্দা মৃত মুজিবর রহমানের পুত্র মোঃ মোখলেছুর রহমান লিটন (৫২), ৪. একই এলাকার বাসিন্দা মোঃ মিজানুর রহমান পুত্র মোঃ মাহিম (২০), ৫. একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিন মোল্যার পুত্র ওদুদ মোল্যা @ গুটু (৬৪), ৬. একই এলাকার বাসিন্দা মৃত মুজিবর রহমানের পুত্র মিজানুর রহমান (৫৭)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। সঙ্গত কারণে মামলা হলেও আসামীরা অধরা। পুলিশ বলছে, আসামী গ্রেপ্তারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই সাথে অভিযানও চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারে সক্ষম হবো। এদিকে, খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লার উপর হামলাকারীরা গ্রেপ্তার না হাওয়ার কারণে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। খুলনার কর্মরত সাংবাদিকবৃন্দ দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মামলার বাদী জানান, মামলার ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আসামী গ্রেপ্তারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ। ওই সস্ত্রাসী বাহিনীর প্রতি আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন জানান, সাংবাদিকের উপর হামলা দুঃখজনক। মামলার পর হতে আমরা বসে নেই। গতকাল রাতে আসামীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালিয়েছি। আজও (বুধবার) আমরা অভিযান চালাবো তাদের গ্রেপ্তারে। এছাড়া বাদীকেও আমরা আসামী ধরতে সহায়তা করার জন্য বলেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান জানার চেষ্টা করা পাশাপাশি গ্রেপ্তারের জোরদার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবো আশাবাদী। উল্লেখ্য, সোমবার (২১ জুন) বিকালে খুলনা মহানগরীর ইকবাল নগরে পৈত্তিক সম্পত্তির বিরোধের জেরে একদল সংঘবদ্ধ সস্ত্রাসীরা খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লাসহ তার স্বজনদের উপর হামলা চালায়।



