খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি : মোট মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১ জন রোগী ভর্তি হয়েছেন বাগেরহাট জেলায়। এছাড়া যশোর ও নড়াইলে ৪ জন করে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটে ১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।



