স্থানীয় সংবাদ

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮ নতুন সন্দেহজনক রোগী

# খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত #

স্টাফ রিপোর্টার ঃ স্বাস্থ্য অধিদপ্তর এর খুলনা বিভাগ কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং একই সময়ে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৫৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং নতুন করে কোনো নিশ্চিত হাম রোগীও শনাক্ত হয়নি। ১৫ মার্চ থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৬,৮৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬,৪৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬,১৯৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এ পর্যন্ত বিভাগে ১৬১ জনের হাম নিশ্চিত হয়েছে, তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১,৯১৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে খুলনা জেলায় ৯৭৫ জন, মাগুরা জেলায় ৮৯৩ জন, যশোর জেলায় ৭৮৮ জন, ঝিনাইদহ জেলায় ৫৩৯ জন, মেহেরপুর জেলায় ৪৭৮ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩৮৯ জন, নারাইল জেলায় ৩৮২ জন, বাগেরহাট জেলায় ৩৩১ জন এবং সাতক্ষীরা জেলায় ২০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button