স্থানীয় সংবাদ
যশোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে জড়িয়ে এক শ্রমিক নিহত

যশোর ব্যুরো ঃ বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে সদর উপজেলার রাজারহাট যশোর ট্রেনিং মাঠে বৈদ্যুতিকর্ শর্ট সার্কিটে স্পর্শ হয়ে শাকিব ( ২৫ ) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার রাজারহাটি রামনগর এলাকার জাবেদ এর ছেলে। শাকিব পেশায় ওয়ার্ক শপের শ্রমিক। স্থানীয় লোকজন জানান,বৃহস্পতিবার ২৫ জুন দুপুর আনুমানিক ২ টার সময় রাজারহাট যশোর ট্রেনিং মাঠ নামে একটি ওয়ার্কশপে কর্মরত শ্রমিক শাকিব বৈদ্যুতিক শর্ট সার্কিটে জড়িয়ে আক্রান্ত হন। লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।



