স্থানীয় সংবাদ

শেখ আলী হায়দার কে প্রাণ নাশের হুমকি থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ শেখ মোঃ আলী হায়দার কে একদল দুষ্কৃতিকারী কর্তৃক প্রাণনাশের হুমকির তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন বিকাল ৫টায়। ঘটনার বিবরণে জানা যায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে জমি সংক্রান্ত বিষয়ে আপন চাচা ভাইপোর মধ্যে ঘটনাটি ঘটেছে।বাদি আলী হায়দার বিবাদী সবুজ সজীব গংদের ভয়ে নিজের বসত ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না। জিডির মর্মে জানা যায়, বিবাদী ফরিদ শেখ (২৫), পিতা- শেখ মোঃ শওকত আলী, সাং- কালিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট, এ/পি সাং- পূর্ব রূপসা বাগমারা, থানা- রূপসা, জেলা- খুলনা, ২। সুমন শেখ (২২), পিতা- শেখ মোঃ শওকত আলী, সাং- কালিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট, এ/পি সাং- পূর্ব রূপসা বাগমারা, থানা- রূপসা, জেলা- খুলনা, ৩। সবুজ শেখ (২৫), পিতা- লিয়াকত আলী শেখ, সাং- কালিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট, ৪। রিপন শেখ (২৪), পিতা- লিয়াকত আলী শেখ, সাং- কালিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাটদের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে সাধারন ডায়রীর আবেদন করিতেছি যে, আমার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন, কালিয়া সাকিনে। উক্ত এলাকায় আমার নামীয় ক্রয়কৃত জমি বিবাদীরা তাহাদের নামে রেজিস্ট্রি করিয়া দেওয়ার জন্য চাপ প্রয়োগ করিয়া আসিতেছিল। আমি তাহাদের নামে জমি রেজিস্ট্রি করিয়া দিতে অস্বীকার করায় তাহারা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে। এমতবস্থায়, গত ৮ জুন বিকাল ৫টায় আমি সহ পরিবারের অন্যান্য সদস্যরা ৬/১ টুটপাড়া ইস্ট লিংক রোড আমার বাসায় অবস্থানকালে উক্ত বিবাদীরা মোবাইল নং- ০১৯৩৬-১২০৬২৬ হইতে আমার মোবাইল নং- ০১৯২৬-০৭০৪৭০ তে ফোন করিয়া পুনরায় আমাকে জমি রেজিস্ট্রি করিয়া দিতে বলে। আমি তাহাদের নামে জমি রেজিস্ট্রি করিয়া দিতে অস্বীকার করায় তাহারা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দেয়। উক্ত বিবাদীরা যে কোন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের জান ও মালের ক্ষতি সহ আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা অভিযোগ করিতে পারে মর্মে আমারা আশংকিত। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button