জাতীয় সংবাদ

বাজার থেকে তিন খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

মাত্রাতিরিক্ত ক্ষতিকর প্রিজারভেটিভ

প্রবাহ রিপোর্ট : মাত্রা অতিরিক্ত ক্ষতিকর প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিন কোম্পানিকে নির্দিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন কোম্পানি হলো-ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট), ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) ও আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
সবাইকে এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থা।
এর আগে গত ৩ জুলাই অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button