কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে বরিশাল সমিতির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কেডিএ ) এর নবনিযুক্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগরীর বিপ্লবী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এডভোকেট এস এম শফিকুল আলম মনা’ র সাথে তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় মিলিত হয়েছেন ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। গতকাল দুপুরে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল নতুন যোগদানকৃত চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সাফল্য কামনায় ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় কেডিএ ‘র চেয়ারম্যান বরিশাল সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং খুলনাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ও কেডিএ আওতাভুক্ত এলাকায় বিধি মোতাবেক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সমিতির অসুস্থ সাধারণ সম্পাদক ভারতে চিকিৎসাধীন রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের চিকিৎসারও খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন । সমিতির নেতৃবৃন্দ তাকে আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে থাকে আরো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে দেখার আশাবাদ ব্যক্ত করেন। মত বিনিময় শেষে চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সাফল্য এবং সমিতির অসুস্থ সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময়ে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো: ফিরোজ আলম খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির, রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, কাজী মিজানুর রহমান, মো: মোস্তফা, মোঃ এনামুল কবীর, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবীর খান, মো: মুজিবর রহমান খন্দকার, শিক্ষক আবুল কালাম , আশরাফ হোসেন, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, নাজেম আলী খলিফা, মুজিবর রহমান বাবুল, মো: আলী হোসেন, এহসানুল কবীর দীপ প্রমুখ।


