স্থানীয় সংবাদ

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

# ‎সভাপতি নূরুল হক ফকির, সা. সম্পাদক আইয়ুব আলী মোল্লা #

খবর বিজ্ঞপ্তি ঃ রেজিঃ নং-২৪৯/কে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/২০২৬ এ-র নির্বাচন অনুষ্ঠিত হয়। ‎‎খুলনা জেলার মেট্রোপলিটন থানাধীন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ এর বিগত ১৮ মে প্রকাশিত তফসিল মোতাবেক গতকাল বিশেষ সাধারণ সভার মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী তফসিল মোতাবেক ১৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের দিন সভাপতি পদে ০১ (এক) জন এবং সদস্য পদে ০১ (এক) জন মোট ০২ (দুই) জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ০৬ (ছয়) টি পদের বিপরীতে মোট ১০ (দশ) জন প্রার্থী পদ ভিত্তিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সমিতির ০৬ (ছয়)টি পদে ১০ (দশ) জন প্রার্থী থাকায় এবং সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিটি কর্তৃক বিগত ১৬ জুন সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২(১) বিধি মোতাবেক উক্ত প্রার্থীদের যথাযথভাবে নির্বাচিত বলিয়া ঘোষনা করা হয়। সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন ২০০২ ও ২০১৩) এর ধারা ১৮(২) সাপেক্ষে অদ্যকার অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত বিশেষ সাধারণ সভায় শ্রেণীভিত্তিক পদ সমূহের প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণকে সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধন, ২০২০) এর বিধি ৩৪(২) মোতাবেক প্রাপ্ত ভোটের ভিত্তিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিটি কর্তৃক নিম্নরুপভাবে ফলাফল ঘোষনা করা হলো। নির্বাচিতরা হলেনঃ ‎সভাপতি পদে-মোহাম্মদ নূরুল হক ফকির। ‎সহ-সভাপতি পদে-সৈয়দ আবুল হোসেন। ‎সাধারন সম্পাদক-মোঃ আইয়ুব আলী মোল্লা। ‎কোষাধ্যক্ষ পদে- মোঃ মনিরুল ইসলাম। ‎এবং সদস্য পদে-মোঃ আবুল হোসেন ও মোঃ ইলিয়াস খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button