স্থানীয় সংবাদ

সাংবাদিক রায়হানের উপর হামলাকারীদের জামিন না মঞ্জুর : জেলহাজতে প্রেরণ

# আসামী ধরতে গড়িমসি ছিল পুলিশের #

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর ইকবাল নগরে পৈত্তিক সম্পত্তির বিরোধের জেরে একদল সংঘবদ্ধ সস্ত্রাসী খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লাসহ তার স্বজনদের উপর হামলা ঘটনায় গতকাল আসামীরা খুলনা মহানগরীর সিএমএম আদালতে জামিন চাইতে গেলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গতকাল দিবাগত রাতে সাংবাদিকদের একাধিক অনুরোধের প্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ আসামীদের বাড়িতে অবস্থানের খবর পেয়ে সেখান অভিযান চালিয়ে কাউকে পায়নি বলে জানায়। তদন্তকারী কর্মকর্তা আসামী কোথায় আছে বাদীপক্ষকে জানাতে বলায় আসামী ধরতে তাদের কেন এত অনিহা তা বুঝতে বাকি থাকে না সাংবাদিক মহলের। আদালতে বাদীপক্ষের আইনজীবীর শক্ত অবস্থান ও আসামীদের আটকাদেশ দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য হওয়ায় বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সাংবাদিক রায়হানের উপর হামলার ঘটনায় মঙ্গলবার (২৩ জুন) সকালে আতাউর রহমান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৩)। মামলার আসামী ৬জন হলেও আদালতে আতœসমর্পন করেন ৪জন। তারা হলেন- খুলনা সদর থানা এলাকার বাসিন্দা ১. মৃত: আব্দুল মতিন মোল্যার পুত্র আব্দুল কুদ্দুস মোল্যা (৭০), ২. একই এলাকার বাসিন্দা মৃত মুজিবর রহমানের পুত্র মোঃ মোখলেছুর রহমান লিটন (৫২), ৩. একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিন মোল্যার পুত্র ওদুদ মোল্যা @ গুটু (৬৪) ও ৪. একই এলাকার বাসিন্দা মৃত মুজিবর রহমানের পুত্র মিজানুর রহমান (৫৭) । উল্লেখ্য, সোমবার (২১ জুন) বিকালে খুলনা মহানগরীর ইকবাল নগরে পৈত্তিক সম্পত্তির বিরোধের জেরে একদল সংঘবদ্ধ সস্ত্রাসীরা খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লাসহ তার স্বজনদের উপর হামলা চালায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button