স্থানীয় সংবাদ

বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দের শোক

# শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ভাই বোরহান উদ্দিনের
স্ত্রীর ইন্তেকালে #

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ও ইউনিয়নের সদস্য শেখ সামসুদ্দিন দোহার মেজ ভাই শেখ বোরহান উদ্দিনের স্ত্রী হাবিবা খাতুন খুশীর (৪৫) ইন্তেকালে শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্র, গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শেখ বোরহান উদ্দিনের স্ত্রী হাবিবা খাতুন খুশী চিকিৎসাধীন অবস্থায় খুলনা হেলথ কেয়ার হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন। দীর্ঘ ৬/৭ বছর ধরে তিনি কিডনি ও লিভারসহ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন মাগরিব বাদ রায়েরমহল বাজার মসজিদে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মুফতি আমীর হামজা। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক শেখ জাকিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button