স্থানীয় সংবাদ

সাংবাদিক রায়হান মোল্লার উপর হামলার ঘটনায় বিএফইউজে ও এমইউজে’র তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রায়হান মোল্লার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত সোমবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যায়ের প্রতিবাদ করায় নগরীর ইকবালনগর এলাকার ৮/১০ জন সন্ত্রাসী সাংবাদিক মো. রায়হান মোল্লার উপর হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, খুলনা মহানগরীর ইকবাল নগরে পৈত্তিক সম্পত্তির বিরোধের জেরে একদল সংঘবদ্ধ সস্ত্রাসী দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান মোল্লাসহ তার স্বজনদের উপর হামলা ঘটনায় আসামীরা খুলনা মহানগরীর সিএমএম আদালতে জামিন চাইতে গেলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button