নড়াইলে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় আশফল পাড়তে যেয়ে এক আশিষ মন্ডল (৩০) নামে এক যুবকের অকাল মৃ’ত্যুর ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিষ মন্ডল নিজেদের গাছের আশফল পাড়তে গেলে ডাল ভেঙে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে লাহুরিয়া বাজারের ডক্টর সৈয়দ ওবায়দুর রহমান বলেন রোগীর অবস্থা আশঙ্কা জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল অথবা উন্নত মানের কোন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী তারা নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে ঘোড়াখালী নামক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।আশিষ মন্ডল নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষি কাজে নিয়োজিত ছিলেন।এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি।


