স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র আশুরা পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন শুক্রবার বাদ মাগরিব খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। দোয়া মাহফিলের পূর্বে পবিত্র আশুরা উপলক্ষ্যে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব ও মুহাম্মদ নূরুজ্জামান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, ইয়াসীন আরাফাত রুমী, খলিলুর রহমান সুমন, শেখ জাহিদুল ইসলাম, মো. আজিজুল ইসলাম, মো. আবুল বাশার, আব্দুল¬াহ আল মামুন রুবেল, এস এম বাহাউদ্দিন, তুফান গাইন, ইমাম হোসেন সুমন, মোঃ মেহেদী মাসুদ খান মোহাম্মদ মাসরুর মুর্শেদ, নূরুল আমিন নূর, মো. রাজু হাওলাদার, মো. মাসুম বিল্লাহ ইমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button