হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি?

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিকমাধ্যমে শুক্রবার (৩ জুলাই) তার প্রকাশ করা দুটি ভিডিও দেখে রীতিমতো মন ভেঙে যায় তার ভক্তদের। কারণ, হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে এই গ্ল্যামারগার্লকে! ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছে- তাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। শেয়ার করা প্রথম ভিডিওতে পরীমণি পায়ের অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, ঠ্যাং (পা)-এ নজর লেগেছে। এরপর তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে তার এই অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কী হয়েছে পরীমণির? নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে পরীমণির পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।



