বিনোদন

প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চাপ : শিবা শানু

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা শিবা শানু। শুক্রবার (৩ জুলাই) এফডিসিতে অনুষ্ঠিত ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে।
আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের পর যদি কেউ একটি ফুল দেয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে। যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছেন, আমার প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। সবার প্রতি কৃতজ্ঞ। এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চাপ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি পরাজিত করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে। এ ছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button