স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪৯ সন্দেহজনক হাম রোগী শনাক্ত : হাসপাতালে ভর্তি ১৭

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু বা নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, ঝিনাইদহ, খুলনা ও কুষ্টিয়ায় যথাক্রমে ৫ জন করে, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ৩ জন এবং যশোরে ২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়। বাগেরহাট ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি। এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৩৭৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ৯৩৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ৬ হাজার ৬৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মোট ৩০ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোনো নিশ্চিত হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button