স্থানীয় সংবাদ

মণিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষনের শিকার

আটক-১,অভিযুক্তদের দোকান ও বাড়ীঘর ভাঙচুর

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমীর হোসেন (৪০)নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সমীর মণিরামপুর পৌর এলাকার জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে। জানা যায়, শনিবার সকাল ছয়টার দিকে প্রাইভেট পড়তে যাবার সময় পথিমধ্যে এলাকার বখাটে তিন বন্ধু নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে অপহরন করে স্থানীয় জোড়া পুকুরের পাশে একটি বাগানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার স্বজনদের ঘটনাটি জানায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর ভাই বাদি হয়ে সন্ধ্যার পর থানায় আবু জাফর, সমির হোসেন ও সেলিম হোসেন নামের তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই সমির হোসেন নামে একজনকে আটক করে।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আটক হয়েছে। বাকী দুইজনকে আটকের জন্য অভিযান চলছে।
এদিকে নবম শ্রেণির শিক্ষার্থীকে অপহরন করে ধর্ষন করায় ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার অভিযুক্ত সমীর হোসেন ও সেলিমের চায়ের দোকান ও বাড়ীঘর ভাঙচুর করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button