স্থানীয় সংবাদ

নগরীতে পরিবহন কাউন্টার থেকে গলা কাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারের বাথরুম থেকে ইমন (২০) নামে এক যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার রাত পৌণে ৯টার দিকে দৌলতপুর কাউন্টারে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইমনের বাবার নাম শাহজাহান সাজু। তাদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায়।
এদিকে, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইমনের বাবা শাহজাহান সাজু জানান, তার ছেলে ইমন খুলনার বিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র। রোববারই (০৫ জুলাই) সে প্রথম দিন এনা পরিবহনের দৌলতপুর কাউন্টারে চাকরিতে যোগ দেয়। ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে আসেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে এনা পরিবহনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটটনার সময় পরিবহনের কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে, পরে বিস্তারিত জানানোর কথা বলেছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদুল ইসলাম জানান, মাগরিবের নামাযের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে জান। পরে এসে দেখেন এই অবস্থা। স্থানীয়রা ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button