যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি ইংরেজি ২য় পত্রে অনুপস্থিত ৩৪২৯জন : বহিস্কার-৮জন

যশোর ব্যুরো ঃ যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এইচএসসি পরীক্ষা ইংরেজি (আবশ্যিক ) ২য় পত্র (১০৮) বিষয় পরীক্ষা বুধবার ৮ জুলাই সকালে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১১২১৮৯জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১০৮৭৬০ অংশ নেন, অনুপস্থিত হন ৩৪২৯জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার কয়েকটি কেন্দ্র থেকে ৮ জনকে বহিস্কার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন প্রফেসর এস,এম হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা জেলায় অনুপস্থিত ৬৫২জন। এ জেলার রাড়লী কেন্দ্র নং ৩৮০ থেকে ১জন,বাগেরহাট জেলায় অনুপস্থিত ২৫২জন, এ জেলার মোড়েলগঞ্জ উপজেলার কেন্দ্র নং ২৩৬ থেকে ১জন,সাতক্ষীরা জেলায় অনুপস্থিত ৩৯১জন,এ জেলার কেন্দ্র নং ২৫১ এর ১জন, কুষ্টিয়া জেলায় অনুপস্থিত ৪১০জন,এ জেলার কুমারখালী কেন্দ্র নং ২৮৭ এ ১জন,চুয়াডাঙ্গা জেলায় ২৪৬জন অনুপস্থিত,এ জেলায় মেহেরপুর ২৯৬ কেন্দ্রে ১জন ও ৪০৭ বামন্দী কেন্দ্রে ১জন,মেহেরপুর জেলায় অনুপস্থিত ১১২জন,যশোর জেলায় অনুপস্থিত ৪৭৩জন, নড়াইল জেলায় অনুপস্থিত ১৫৫জন। এ জেলায় লোহাগড়া কেন্দ্র নং ৩২২ এ ১জন, ঝিনাইদহ জেলায় অনুপস্থিত ৪৮৮জন ও মাগুরা জেলায় অনুপস্থিত ২৫০জন।



