স্থানীয় সংবাদ

আগামী ১১ জুলাই থেকে খুলনা বিভাগীয় বৃক্ষমেলা

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১১ জুলাই ২০২৬ তারিখ থেকে খুলনা সার্কিট হাউজ মাঠে ‘খুলনা বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে মাসব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত বৃক্ষমেলার মিয়মিত মিডিয়া কভারেজের জন্য খুলনায় কর্মরত সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে এই মেলা সংক্রান্ত সংবাদের উপর প্রচারিত সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে খুলনার স্থানীয় পত্রিকার জন্য ৩টি, জাতীয় পত্রিকার জন্য ৩টি ও টেলিভিশনের জন্য ৩টি করে পুরস্কার প্রদান করা হবে। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রয়োজনে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সাথে যোগাযোগের জন্য (মোবাইল নং – ০১৭১২-৭২৯১৪৬) অনুরোধ জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button