স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় বহুল আলোচিত ফারাকের নামে দেয়ালে দেয়ালে পোষ্টার ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ দিঘলিয়া উপজেলায় বহুল আলোচিত এক নারী আসক্ত খলনায়কের নাম শেখ ফরহাদ হোসেন ওরফে ফারাক। নিজ সন্তানকে অস্বীকার করাসহ প্রতারক ফারাকের কু-কর্মের বিচার চেয়ে বিভিন্ন দেয়ালে চার রঙের ছবি সম্বলিত পোষ্টার সাঁটিছে এলাকাবাসী। পাশাপাশি গতকাল বিকাল ৫ টায় ফরমাইশখানা মিতালি সংঘ মাঠে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের মরহুম আঃ গফুর শেখের পুত্র শেখ ফরহাদ হোসেন ওরফে ফারাক। ব্রম্মগাতী গ্রামের লোক হলেও বিতারিত হয়ে ফরমাইশখানা গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে এসে আশ্রয় নেয়। যৌবনের প্রথম জীবনে সে বাগেরহাট জেলার সদর থানার শ্রীনাথ গ্রামের জনৈক মহিলাকে বিবাহ করে। প্রথম স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিলে প্রথম স্ত্রীর অজ্ঞাতে ফরমাইশখানা গ্রামের মরহুম সিরাজ উদ্দিন পাঠানের বিবাহিত কন্যাকে বাড়ি থেকে উঠিয়ে নিরুদ্দেশে পাড়ি জমায়। তার প্রথম স্ত্রী স্বামীর এই ঘটনা শোনার পর শিশু কন্যা সন্তান ফাহিমাকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এদিকে ফরহাদ হোসেন ওরফে ফারাক কয়েক মাস নিরুদ্দেশে থাকার পর দ্বিতীয় স্ত্রী জাহানারাকে নিয়ে ফরমাইশখানা শশুর বাড়িতে ওঠে। এরমধ্যে ফারাক একই গ্রামের শেখ আমজাদ হোসেনের মেয়ে পরশকে বিবাহের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়ি থেকে ঢাকায় নিয়ে দাম্পত্য জীবন শুরু করে। এক সময় পরশ অন্তঃসত্ত্বা হলে ফরহাদ হোসেন ওরফে ফারাক তৃতীয় স্ত্রী পরশকে ফেলে রেখে খুলনা চলে আসে। এদিকে অন্তঃসত্ত্বা পরশ একটি কন্যা সন্তানের জন্ম দিলেও স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করে লম্পট ফারাক। পরশ স্ত্রী ও কন্যা সন্তানের স্বীকৃতি আদায়ে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েও দাবী আদায়ে ব্যর্থ হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী জাহানারার একমাত্র ভাই রনি পাঠান। পৈত্রিক সুত্রে প্রাপ্ত রনি পাঠানের জমি জাল জালিয়াত করে দখল করে নিয়েছে প্রতারক ফারাক। ফারাকের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, চিকিৎসকসহ হাই প্রোফাইলের হর্তাকর্তাদের সাথে রয়েছে ওঠাবসা। অভিযোগ রয়েছে, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, চিকিৎসকসহ হাই প্রোফাইলের হর্তাকর্তাদের নিয়মিত সুন্দরী নারীদের সরবরাহ করে থাকে ফারাক। যার কারণে এসকল ব্যক্তিদের সাথে রয়েছে গভীর সখ্যতা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী এ প্রতিবেদককে জানিয়েছেন, সুন্দরী গৃহবধূ, স্কুল-কলেজে পড়–য়া সুন্দরী মেয়ে অথবা চাকুরীজীবি সুন্দরী নারীদের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে নিজে ব্যবহার করে একপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাদের মনোরঞ্জনে ব্যবহারে বাধ্য করে। অন্যদিকে এ সকল অনৈতিক কাজের গোপন ভিডিও ধারণ করে ঐ সকল ধনাঢ্য মহিলাদের ব্লাকমেইল করে অর্থ আদায় করে। এ সব কর্মকান্ডের জন্য কখনও স্বজনদের হাতে লাঞ্ছিত কখনও সাধারণ মানুষের হাতে মারধর খেয়ে প্রাণ বাঁচিয়েছে। সম্প্রতি তার এসকল অনৈতিক কর্মকা-ের সুবিচার চেয়ে এলাকাবাসী এলাকায় পোস্টারিংও করেছে।
চার রঙে ফারাকের ছবি সম্বলিত পোষ্টারে লেখা আছে -সাবধান! দুশ্চরিত্র, লম্পট, বাটপার, আওয়ামী দালাল ও ফ্যাসিষ্ট ফারাকের বিচার চাই। ফারাকের নামে পোষ্টার সাঁটানো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল শনিবার (১১ জুলাই) বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা মিতালি সংঘ মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে শেখ ফরহাদ হোসেন ওরফে ফারাকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোল্লা হারুন অর রশীদ, ভুক্তভোগী জালাল উদ্দীন পাঠান রনি, শেখ মেহেদী হাসান পলাশ, গাজী আশরাফুল ইসলাম লিপু, মোল্লা লোকমান হোসেন, মোড়ল শফিকুল ইসলাম, বোরহান উদ্দিন মোড়ল, খান আঃ কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন মোল্লা রাকিব, মোল্লা লিপু, মোড়ল আকরাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ফারাকের অনৈতিক কর্মকা-ের পিরিস্তি তুলে ধরে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button