স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৫ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী বা নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৭,৬৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭,২৫০ জন হাসপাতালে ভর্তি, ৭,০০৫ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগের মোট ২২৪ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এ পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button