স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ জন নতুন রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের প্রকাশিত শনিবার ( ১১ জুলাই) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে যশোর জেলায় ১১ জন এবং নড়াইল জেলায় ৪ জন রয়েছেন। অন্যান্য জেলা ও প্রতিষ্ঠানে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১,১০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ সময়ে ২১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বাগেরহাটে ৩৭৩ জন, খুলনায় ১৮০ জন, যশোরে ১৩৭ জন, নড়াইলে ৮১ জন, মাগুরায় ৪১ জন, মেহেরপুরে ৩৫ জন, কুষ্টিয়ায় ৩৪ জন, ঝিনাইদহে ১৩ জন, সাতক্ষীরায় ৪ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button