খুলনায় হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে নবাগত হাজীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে নবাগত হাজীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শনিবার বয়রা বাইতুন্নাজাত জামে মসজিদ (হাজী লকিব উদ্দিন ওয়াকফ এ্যাস্টেট) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে হজ পালন করা ফরজ। হজ সম্পন্ন করে একই সাথে সামাজিক কিছু দায়িত্বও পালন করা প্রয়োজন। হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি এসকে সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আবদুল্লাহ, হজ এজেন্সির প্রতিনিধি মো: ফারুক হোসেন, হাজী কল্যাণ সোসাইটি’র সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মুফতি ইলিয়াস জাহানাবাদী, মোঃ মনোয়ার হুসাইন, আবুল বাশার, মোঃ আব্দুল মজিদ, মোঃ মোশাররফ হোসেন, নবাগত হাজী আবদুল্লাহ আল মাহমুদ, মো: হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে হাজী কল্যাণ সোসাইটি’র সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন ১৫০ জন হাজীকে সংবর্ধনা প্রদান এবং হাজীদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।



