স্থানীয় সংবাদ

যশোর জেনারেল হাসপাতালে নারীর ব্যাগ কেটে ৭ হাজার টাকা চুরি

যশোর ব্যুরো ঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারীর ব্যাগ কেটে নগদ ৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। শনিবার ১১ জুলাই হাসপাতালের ইসিজি কক্ষের সামনে ১৩১ নম্বর রুমের সামনে অপেক্ষার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের মোসাম্মৎ রাবেয়া বসরী জানান, শাশুড়ির চিকিৎসার জন্য আনা টাকা অজ্ঞাত ব্যক্তি ব্যাগ কেটে নিয়ে যায়। পরে তিনি হাসপাতালের পুলিশ বক্সে অভিযোগ করেন। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা জোরদার, কার্যকর সিসিটিভি স্থাপন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী ও তাঁর স্বজনরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button