স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবু মোল্লার স্মরণে আলোচনা সভা ও দোয়া

# প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে #
# বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা #

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর থানার সাবেক সহ-সভাপতি, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে লড়াই করার পরীক্ষিত কর্মী, একাধিক হামলা-মামলার নির্যাতনের শিকার মাহবুবুর রহমান মোল্লার প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামালের সভাপতিত্বে ও দৌলতপুর থানা যুবদল নেতা এম এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক মোল্লা সোহেল, মহানগর জাসাস আহবায়ক নুর ইসলাম বাচ্চু, বিএনপি নেতা মোঃ বেলায়েত হোসেন, খবির উদ্দিন, খন্দকার ইকবাল কবির, সৈয়দ মাইনুল ইসলাম, সেলিম আহসান, হুমায়ুন কবির, লাভলু, হাদীসুর রহমান নোমান, সজল, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম সামদানী, আল-আমিন সরদার (রতন), ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, সাজ্জাদ হোসেন রিপ্পি, আলামিন লিটন, রবিউল ইসলাম, যুবদল নেতা জুলকার নাঈম, খোশনুর রহমান জনি, সোহেল মোল্লা, আশরাফুলসহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তৃরা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে লড়াই করার পরীক্ষিত কর্মী, হামলা-মামলার নির্যাতনের শিকার হন মাহবুবুর রহমান মোল্লা। দলের সু-সময়ে এসে দুবৃর্ত্তদের গুলি ও আঘাতে তিনি শহীদ হন। দলের কঠিন সময়ে তিনি সাহসীকতার সাথে দায়িত্ব কর্তব্য পালন করেছেন। আজ মাহবুব নেই, কিন্তু দলের জন্য তার আত্মত্যাগ স্বরনীয় হয়ে থাকবে। বক্তৃরা দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি মাহবুবের বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ খুনিদের সর্ব্বোচ শাস্তি নিশ্চিতের দাবি জানান। শোক সভায় নিহত মাহবুবু রহমান মোল্লার পরিবারের পক্ষ থেকে শোকাহত পিতা বক্তৃতা করেন। তিনি অশ্রুসিক্ত কন্ঠে দলের নেতৃবৃন্দের প্রতি দলের স¤œান ফিরে পেতে ছেলের বহিষ্কার আদেশ প্রত্যাহার ও খুনিদের সর্ব্বোচ শাস্তির দাবি জানান। একই সাথে তিনি দলের নেতৃবৃন্দদের প্রতি আওয়াজ তোলেন, আর কোনো বাবা মাকে যেন মাহবুবুরের মতো হারাতে না হয়, সন্ত্রাসীদের বুলেটের গুলিতে মরতে না হয়। উল্লখ্য, এক বছর আগরে এই দিনে সাবেক যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লা নিজ বাড়ি দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিমপাড়া এলাকার বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলি ও কোপের আঘাতে নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button