স্থানীয় সংবাদ

মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

# সন্তানদের বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্য একটি করে গাছ লাগানঃ পরিবেশ প্রতিমন্ত্রী #

স্টাফ রিপোর্টারঃ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ কর্তৃক আয়োজিত খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ উদ্বোধন ঘোষনা করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউজ মাঠ মেলা স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। পরিবেশ,বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন,”এবার বৃক্ষ রোপন অভিযান একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ছিল তাপমাত্রা হ্রাস করা ও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি করা, এ জন্যই তিনি বলেছিলেন আমাদের সন্তানদের বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্য একটি করে গাছ লগান।তিনি বিভিন্ন ঔষধি গাছের গুনাগুণ তুলে ধরেন, এছাড়া বৈশ্বিক বায়ু দূষণের ক্ষতিপূরণ বাবদ প্রায় ২৬ লক্ষ ডলার আদায় করা হয়েছে। সর্বশেষ আমরা খুলনা সিটিকে গ্রীন সিটিতে পরিণত করতে চাই। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ৫বছরে ২৫ কোটি গাছ লাগাতে হবে। যেটি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি,আমরা সুন্দরবন নষ্ট করে বিদ্যুৎ চাই না, দেশ গঠনে জুলাই আন্দোলনে তরুনদের রক্তের প্রতিদান দিতে হবে । পলিথিন মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল বলেন, এবারের মেলায় আমাদের ৫০ থেকে ৫৫ টি স্টলে বিভিন্ন নার্সারি সত্ত্বাধীকারীগণ অংশগ্রহণ করেছে এবং এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছ এনেছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগকে সামনে রেখে সুস্থ সবল ও মানসম্মত গাছ সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার রেখে পরিকল্পনা সফল করার স্বার্থে কোন নার্সারির স্টলের বিরুদ্ধে কোন ক্রেতার গাছ সম্পর্কে যৌক্তিক অভিযোগ থাকলে সমিতির পক্ষে থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও নার্সারি মালিক সমিতির সভাপতি মো: বদরুল আলম রয়েল। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে অতিথিরা স্টল ঘুরে দেখেনও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে উপাস্থাপনায় ছিলেন ন্যান্সি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button