বিনোদন

প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button