স্থানীয় সংবাদ

মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকালে মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। উল্লেখ্য, পুরাতন এই স্লুইচ গেটটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি একটি গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে গেটটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যে সকল স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সে সকল এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। তবে আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি পর্যায়ক্রমে সবগুলি গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ গেটটির সংস্কার কাজ শেষ হবে বলে জানান। প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের মতিয়াখালী ও লবনচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button