শহীদ জিয়ার মাজার জিয়ারতে কেডিএ চেয়ারম্যানসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যাগণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনাসহ দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি’র নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা শ্রদ্ধা নিবেদনের পর তারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কক্সডিএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-রউক’র চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ-ময়উক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-নাউক’র চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।



