ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

খবর বিজ্ঞপ্তি ঃ ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।এর আগে সকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, র্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে সভায় যোগদান করেন।



