স্থানীয় সংবাদ

যশোরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

যশোর ব্যুরো ঃ গভীর রাতে যশোর কায়েমকোলা ছুটিপুর রোডে যশোর সদরের পতেঙ্গালী এড়েন্দার মাঠ নাম নামকস্থানে মেহেগুনী গাছ ফেলে ট্রাকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাতদল তিনটি ট্রাকে হানা দিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ ট্রাক ডাইভার জানান,সোমবার দিবাগত গভীর রাত ২১ জুলাই রাত অনুমানিক ২ টা ৪০ মিনিটের সময় যশোর কাশিপুর বাজারে ফিলিং বালি নামিয়ে ৩টি ট্রাক একত্রে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত আনুমানিক ৩ টার সময় ট্রাক তিনটি যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা ছুটিপুর রোডে সদর উপজেলার পতেঙ্গালী এড়েন্দার মাঠ নামক স্থানে পৌছালে হঠাৎ ট্রাকের চালক রাস্তার উপর একটি পড়ে থাকা মেহেগুনী গাছ পড়ে থাকতে দেখে (যশোর ট-১১-৫৬৬১) এর চালক আব্দুল মানিক (৪৫) ট্রাকটি থামালে ষেখানে থাকা ৫/৬ জন ডাকাত সদস্য তার ট্রাকের সামনে ডান পাশের হেড লাইট তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মেরে ভেঙ্গে ফেলে। তখন উক্ত ট্রাকের চালক গাড়ী ব্যাক দিয়ে কিছুদূর যেয়ে চলন্ত ট্রাক বন্ধ করে ট্রাকের বাম পাশের জানালা দিয়ে রাস্তার পাশে লুকিয়ে পড়ে। তখন ডাকাত দলের সদস্যরা পিছনে থাকা অপর দু’টি ট্রাক ঝিনাইদহ ট- ১১-১৯৬৪) এর চালক সবুজ দাস (২৮)এর নিকট হতে নগদ ৬শ’ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এছাড়া,ট্রাক চালক সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের মৃত শহীদ মোল্যার ছেলে আরমান (৩৫)এর দখল হতে তেমন কিছু নিতে পারেনি।ডাকাতদের হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ট্রাকের চালকেরা জানিয়েছেন। পরে ওই রাতে ফায়ার সার্ভিসের সহায়তায় রাস্তা থেকে গাছ অপসারণ করা হয়েছে। ফলে যান চলাচাল স্বাভাবিক হয়ে উঠে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button