দুনিয়াও ঝুঁকে যায়, শুধু ঝুঁকানোর মতো মানুষ লাগে : ককরোচ প্রধান

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানিয়ে এটিকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভের মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে দীপকে বলেন, বলা হতো এই সরকারের কেউ পদত্যাগ করে না। দুনিয়াও ঝুঁকে যায়, শুধু ঝুঁকানোর মতো মানুষ লাগে। এরপর তিনি বলেন, আমরা এটা করে দেখিয়েছি। এটি গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন, তবে আমাদের আরও দুটি দাবি আছে। আমরা এভাবে চলে যাব না। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিশু আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটি পেতেই হবে। ওই পরিবারগুলোকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর দ্বিতীয়ত, গত ২০ তারিখে যেসব পুলিশ গুন্ডার মতো আচরণ করেছে, সেই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে আপনি যদি ভয় না পান, যদি এই সরকারের সামনে মাথা নত না করেন, তবে আপনি যে কারও পদত্যাগপত্র আদায় করতে পারেন। গণতন্ত্রে ভয় নেই। তার বক্তব্যের পর বিক্ষোভকারীদের মধ্যে তীব্র উল্লাস শুরু হয়। সমর্থকরা স্লোগান দিতে থাকেন ও আনন্দ প্রকাশ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



