বিনোদন

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে মঞ্চ মাতাবেন জায়েদ খান

প্রবাহ রিপোর্ট ঃ ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসরে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘ এক যুগ পর তার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ‘ইতিহাস’খ্যাত অভিনেতা কাজী মারুফকে। জানা গেছে, উৎসবে আরো অংশ নেবেন চিত্রনায়ক ইমন, আব্দন নূর সজল, চিত্রনায়িকা আফসান আরা বিন্দু, জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল পর্ব। দেশ-বিদেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা বসবে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে শিল্পীদের সঙ্গে মতবিনিময়, বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। মূল আয়োজনের আগে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩০ জুলাই, প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ৩১ জুলাই প্রদর্শিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্যা ইন্টারনাল জার্নি’, পাশাপাশি মিশুক মনির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। ১ আগস্ট, প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এছাড়া প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমান পরিচালিত ‘শিকড়’। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের বর্ণাঢ্য সমাপনী ও মূল অনুষ্ঠান। এতে অংশ নিতে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রথমবারের মতো আয়োজিত হওয়ায় এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫- এই তিন বছরের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা গায়ক-গায়িকা এবং বিভিন্ন শাখার কলাকুশলীদের মোট ২০টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। এতে আহমেদ শরীফ পাচ্ছেন আজীবন সম্মাননা পাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button