স্থানীয় সংবাদ

কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ : থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন (রোল নং: ১০১১০১৫) নিখোঁজ হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাসরীব আহমেদ মাহিনের পিতার নাম মো. মোখলেছুর রহমান ও মাতার নাম তাসরিন আক্তার। সহপাঠীরা দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৮১০-৫১৯২৩৯। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট (প্রফেসর ড. মোঃ হাসান আলী): ০১৬৪৩-৭৬৩৩২৫। নিখোঁজ শিক্ষার্থীর পিতা (মোঃ মোখলেছুর রহমান): ০১৭১২-২৭৬৬৯৮।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button