স্থানীয় সংবাদ

খুলনা জেলা রেজিস্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা করে শিগগরি বহুতল নতুন ভবন স্থাপন জরুরি

# আমরা খুলনাবাসীর মানববন্ধনে কেডিএ চেয়ারম্যান এড. মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, গত বছরের ৮ জুলাই ছাদ ধ্বসে পড়লেও গত এক বছরে জরাজীর্ণ ভবনে খুলনা বিভাগের জমিজমা সংক্রান্ত সর্বাধিক পুরনো নথিপত্র সম্পুর্ণ অরক্ষিত। খুলনা জেলা রেজিস্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা করে শিগগরিই বহুতল নতুন ভবন স্থাপন জরুরি। একই সাথে দুর্নীতি শীর্ষে থাকা খুলনার রেজিষ্ট্রি অফিস ও উপজেলা ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে ভূমিসংক্রান্ত সেবাগুলো জনগনের জন্য সহজতর করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ, সেবাগ্রহিতা জনগনকে হয়রানি নয়। বরং জনগনের দ্বোরগড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বন্ধপরিকর।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় খুলনা জেলা রেজিষ্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবন স্থাপনের দাবিতে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র সদর থানা শাখার উদ্যোগে রেজিস্ট্রি অফিসের সামনে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুলের পরিচালনায় বক্তারা বলেন, ১৮৯৬ সালে খুলনার প্রাণকেন্দ্র কে ডি ঘোষ রোডে দুই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় খুলনা জেলা রেজিস্ট্রী অফিস। তখন খুলনার সাতক্ষীরা, বাগেরহাট, অঞ্চলের দলিলের কার্য্যদি সম্পাদন শুরু হয়। বর্তমানে সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় দলিল সম্পাদিত হলেও ১২৭ বছরের পুরাতন এই ভবনে শত বছরের পুরাতন প্রায় দুই লাখ দলিল রক্ষিত; যা নষ্ট হওয়ার পথে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান রহমান বাবু, নাগরিক ফোরামের সদস্য সচিব মোঃ ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনার সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এসএম সোহরাব হোসেন, নাগরিক নেতা আঃ হালিম, মোঃ আয়নুল হক, স্বদেশ সরকার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোকন, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহৃদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ আসাদুজ্জামান বাদসা, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, সবুজুল ইসলাম, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বাহাউদ্দিন খন্দকার, মোঃ মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হাসান, যুগ্ম-সম্পাদক মোঃ কবির হোসেন, ক্যাশিয়ার মোঃ ইভান আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, সালমান শেখ, মোঃ ওলিউর রহমান, নাগরিক সমাজ খুলনার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, নাগরিক উদ্যোগের মোঃ শফিকুর রহমান, বৃহত্তর আমরা খুলনাবাসীর সদর থানার সহ সভাপতি মোঃ ইকবাল কবির জিন্দেগী, তারিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সাকিব আফতাব সুজন, জিএম আকরাম, জাহিদুর রহমান মিঠু, মোঃ জুলফাত ইলাহ, হুমায়ুন কবির, মিরাজ আহমেদ, ইসমাইল হোসেন মাহফুজ খান, খোরশেদ আলম, মইনুল আলম রাজা, ইসমত আরা কাকন, আশরাফুল আলম মিন্টু, এড. সহিদুল ইসলাম, মিলন মোল্লা, জিয়াদুল আলম চৌধুরী ও মোঃ সোহাগ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button