খুলনা বিভাগীয় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে লবণচরা শুনশিং সিমেন্ট মিলস লিমিটেড এ মঙ্গলবার সার্ভিল্যান্স অভিযান ও পরিদর্শন করা হয়। অভিযানে ৩ টন সক্ষমতা সম্পন্ন ১টি ফর্কলিফটের ভার উত্তোলন সক্ষমতা যাচাই করা হয়। ১০০ টন ধারণক্ষমতা সম্পন্ন ২টি ওয়েব্রীজ স্কেল সরেজমিনে যাচাই করা হয়। ১টি ডিজেল ডিসপেনসিং ইউনিট পরিমাপে সঠিক জ্বালানি তেল দিচ্ছে কিনা তা যাচাই করা হয়। সিমেন্ট ফিলিং স্কেল (প্যাকার) গুলোর সঠিকতা যাচাই করা হয়। মোড়কজাতকৃত সিমেন্ট পণ্যের ওজন যাচাই করা হয়। প্রতিষ্ঠানের ল্যাবে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসমূহ বিএসটিআই, খুলনা ল্যাবরেটরি থেকে ক্যালিব্রেশন করার পরামর্শ প্রদান করা হয়। অভিযানে আলী হাসান পরিদর্শক (মেট্রোলজি) এবং পরীক্ষক (মেট, ভৌত) মোঃ রহিজ আহমেদ, কর্তৃক পরিচালিত হয়। অনুরুপ খুলনা বিএসটিআই’র উদ্যোগে সোমবার ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’-এর বিধান অনুযায়ী মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স অভিযানে ৬১, সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল (প্রাইভেট) লিমিটেড, ৫৮, বাবু খান রোড সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স, খানজাহান আলী রোড প্রিন্স আলট্রা স্ক্যান, পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় ব্যবহৃত ওজন যন্ত্রসমূহের সঠিকতা যাচাই করা হয়। ক্লিনিক্যাল থার্মোমিটার, মাইক্রো পিপেট, স্ফিগমোম্যানোমিটার (রক্তচাপ পরিমাপক) সহ অন্যান্য পরিমাপন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন/ক্যালিব্রেশন কাজ সম্পাদনের পরামর্শ দেওযা হয়। এ ছাড়া পরিমাপে নির্ভুলতা নিশ্চিতকরণে প্রযোজ্য আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। চিকিৎসা সেবায়, রোগ নির্ণয়, সেবার মান নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত ওজন ও পরিমাপন যন্ত্রের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে খুলনা বিএসটিআই’র এ ধরনের স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত ওজন ও পরিমাপন যন্ত্রের এর ভেরিফিকেশন/ ক্যালিব্রেশন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



