স্থানীয় সংবাদ

সাংবাদিক এসএম হাবিব এর স্ত্রীর মৃত্যুতে এমইউজে’র শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এসএম হাবিব এর স্ত্রীর ইন্তেকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এমইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান, এক যুক্ত বিবৃতিতে এস এম হাবিবের স্ত্রী ইন্তেকালের গভীর শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button