বিনোদন

‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন তিশা

প্রবাহ রিপোর্ট ঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পালিত হচ্ছে ঐতিহাসিক ৫ আগস্ট। দিনটিকে অনেকে প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবেও উল্লেখ করছেন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া ও মতামত প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button