স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগ প্রকাশিত জেলাভিত্তিক হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৯ জন, সাতক্ষীরায় ৭ জন, কুষ্টিয়ায় ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি। এদিকে, ১৫ মার্চ ২০২৬ থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৯১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৪৬৪ জন হাসপাতালে ভর্তি, ৮ হাজার ২০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৩৪২ জন রোগীর হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণকে শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ এবং জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button