খুলনা শিশু হাসপাতালের বহির্বিভাগ রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান

# জুলাই গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উদযাপন উপলক্ষে
খবর বিজ্ঞপ্তি ঃ ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উদ্যাপন উপলক্ষে খুলনা শিশু হাসপাতালের পক্ষ থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ, টিকা প্রদানের পরামর্শ, কনসালট্যান্ট সেবা, পুষ্টি পরামর্শ ও বিশেষ প্রতিবন্ধি বাচ্চাদের জন্য শিশু বিকাশের মাধ্যমে ফিজিও থেরাপী, স্পীচ থেরাপী ও কগনেটিভ থেরাপী প্রদান করা হয়। হাসপাতালের সংশ্লিষ্ট সকল ডাক্তারগণ উপস্থিত থেকে এই সকল চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা ও আহবায়ক, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, খুলনা ও কোষাধ্যক্ষ, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি, জনাব মোঃ মুনীর আহমেদ, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি, জনাব মোঃ শফিকুল আলম তুহিন, সদস্য, খুলনা শিশু হাপ্তাতাল এডহক কমিটি, জনাব আজিজা খানম এলিজা, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি। সভাপতিত্ব করেন ডাঃ প্রদীপ দেবনাথ, তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট, খুলনা শিশু হাসপাতাল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ শাহ মুরাদুর রহমান, উপ-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুনির হোসেন, সাবেক উপ-তত্ত্বাবধায়ক ও সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার দে, আরএমও ডাঃ মোঃ মাজহারুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রবীন্দ্রনাথ মন্ডল, ডাঃ শেখ মুনির আহমেদ, ডাঃ মোঃ নূর-এ-আলম সিদ্দিকীসহ অন্যান্য কনসালট্যান্টবৃন্দ ও মেডিকেল অফিসারবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



