স্থানীয় সংবাদ

জুলাই গণঅভ্যূত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী প্রাচীর ভেঙে ফেলতে হয়

# জুলাই গণঅভ্যূত্থান দিবসের কর্মসূচিতে কেডিএ চেয়ারম্যান এড. মনা #

প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ‘র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, জুলাই গণঅভ্যূত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের প্রাচীর ভেঙে ফেলতে হয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষ, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক ও প্রবাসীরা সবাই মিলে এক অখ- শক্তির জোগান দিয়েছিলেন। এই অভ্যুত্থান শুধু ক্ষমতার পালাবদল ছিল না; এটি ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুমহান শপথ। গত ১৭ বছর বিএনপি’র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্নিগর্ভেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্মলাভ করেছিলো। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ, জুলাইয়ের অকুতোভয় যোদ্ধাদের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধায় অবনতমস্তকে জাতি। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরের জুলাই স্মৃতি স্তম্ভে কেডিএ’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, আজ ৫ আগস্ট, আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন, জুলাই গণঅভ্যুত্থান দিবস। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, শোষণ, বৈষম্য এবং জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-জনতা তথা আপামর জনসাধারণের অদম্য ঐক্যের সুনির্দিষ্ট ও চূড়ান্ত বিজয়ের দিন আজ। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। শ্রদ্ধা জানাই সেই সব বীর যোদ্ধাদের প্রতি, যারা আন্দোলনে চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন কিংবা আহত হয়েছেন। আমাদের সন্তানদের এই রক্তিম ত্যাগের বিনিময়ে আজ আমরা ফ্যাসিবাদমুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি।
পরে কেডিএ স্কুল এন্ড কলেজে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এবং জোহরবাদ কেডিএ স্টাফ কোয়ার্টার জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী, জুলাই গণঅভ্যূত্থানের শহীদদের মাগফেরাত কামনা ও পক্সগুত্ববরণকারীদের শিগগরিই পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়। একই সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।
এসব কর্মসূচিতে কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনার সাথে আরও উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন উপসচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) এমএম মাহমুদুর রহমান উপসচিব, সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক ( এষ্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. মজিবুর রহমান, পরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ^াস, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আবদুল্লাহ কবি সাদ ও নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button