স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজকে খেলাধুলা শিক্ষা ও সামাজিক কাজে যুক্ত রাখার মাধ্যমে জাতিগঠনের স্বপ্ন দেখেন

# কেডিএ স্কুল এন্ড কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনকালে আজিজুল বারী হেলাল এমপি #

প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, সারাদেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে। তিনি তরুণ সমাজকে সবসময় খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত রাখার মাধ্যমে একটি মেধাভিত্তিক ও সুস্থ-সবল জাতি গঠনের স্বপ্ন দেখে আসছেন। এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কেবল বিজয়ের কোনো ট্রফি অর্জনের লড়াই নয়; এটি মূলত নতুন প্রতিভা অন্বেষণ, শৃঙ্খলাবোধ জাগ্রত করা এবং তরুণ-যুবসমাজকে মাদকমুক্ত, ইতিবাচক ভাবনায় উদ্বুদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম। জুলাই গণঅভ্যূত্থান প্রমাণ করেছে আমাদের সন্তানেরা ঐক্যবদ্ধভাবে জাতির প্রয়োজনে শেখ হাসিনার মতো ঐতিহাসিক গণহত্যাকারীকেও পরাজিত করতে পারে। তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন।
বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কেডিএ স্কুল এন্ড কলেজ মাঠে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আরও বলেন, আমাদের খুলনা ও সংলগ্ন অঞ্চল সবসময়ই ক্রীড়াক্ষেত্রে এক উর্বর ভূমি। আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা রয়েছে, তা সঠিক পরিচর্যা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে জাতীয় ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে সম্মান এনে দিতে সক্ষম। কেডিএ স্কুল অ্যান্ড কলেজ আজকের এই আয়োজনের চমৎকার পরিবেশ তৈরি করে প্রমান করেছে যে, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ’র চেয়ারম্যান এবং কেডিএ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন উপসচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) এমএম মাহমুদুর রহমান উপসচিব, সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক ( এষ্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. মজিবুর রহমান, পরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ^াস, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আবদুল্লাহ কবি সাদ ও নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button