স্থানীয় সংবাদ

১১ দলীয় ঐক্য খুলনার স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি ঃ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে ১১ দলীয় ঐক্য খুলনা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে তারা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো জ¦ালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌতিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে; নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে কঠোর নজরদারি বৃদ্ধি করে সিন্ডিকেট মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত কাজার তদারকি জোরদার করতে হবে এবং নি¤œ আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।
খুলনা জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি প্রদানকালে নেতারা বিদ্যুতের দাম বৃদ্ধি, ভূতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, গ্যাস ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এ সময় অন্যান্যের মধ্যে ১১ দলীয় ঐক্যের খুলনা সমন্বয়কারী এডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, জাগপার খুলনা জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসান, খুলনা মহানগরী জামায়াতের আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা নগরীর শহীদ হাদিস পার্কে জড়ো হয়। সেখান বিক্ষোভ মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান করে। এখান থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কক্ষে যান এবং স্মারকলিপি প্রধান করেন।
পরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় ঐক্যের খুলনার আহবায়ক মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের এই পুঞ্জীভূত সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে সঠিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তিনি
সরকারের প্রতি জ¦ালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌতিক মূল্যবৃদ্ধির দ্রুত সমাধানের জোরালো আহ্বান জানান। জনগণের এসব মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার পরিষ্কার হুঁশিয়ারি দেন তিনি ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button