স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৪৪৪ জন। একই সময়ে মারা গেছেন ৩৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ভর্তি হওয়া ৮ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং বাগেরহাটে ১ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলায় এ সময়ে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বাগেরহাটেÑ৭৮১ জন। এরপর খুলনায় ৫২৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৮ জন, যশোরে ২৭০ জন, নড়াইলে ১২৫ জন, মাগুরায় ৭১ জন, মেহেরপুরে ৫৭ জন, কুষ্টিয়ায় ৫৪ জন, ঝিনাইদহে ৩৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং সাতক্ষীরায় ৭ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বাগেরহাটে ২৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, নড়াইলে ২ জন এবং যশোরে ১ জনের মৃত্যু হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button